সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেতাগীতে অর্জিত হয়নি বুস্টার ডোজের লক্ষ্যমাত্র

খাইরুল ইসলাম মুন্না, বেতাগী, বরগুনা / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ জুলাই, ২০২২

বরগুনার বেতাগীতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুস্টার ডোজের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। স্বাস্থ্য বিভাগের অব্যবস্থানা ও গাফেলতি, প্রয়োজনীয় প্রচার-প্রচারনার অভাবে মানুষ বুস্টার ডোজ দিতে আগ্রহী হয়ে উঠেনি। এখনো টিকার বাইরে রয়েছে উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ।

মঙ্গলবার (১৯ জুলাই) ছিল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস। এ দিবসে উপজেলার ২৪ টি টিকাদান কেন্দ্রে ১২ হাজার মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সে লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি এবং প্রতি ইউনিয়নে ৩টি করে মোট ২৪টি টিকাদান কেন্দ্রে সকাল ৯টা থেকে কিাল ৩ টা পর্যন্ত ৮ হাজার ২৯২ জন মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়। প্রতিটি টিমে দুজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী কর্মরত ছিলো।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সুত্রে জানা গেছে, ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৩ জনসংখ্যা অধ্যুষিত এ জনপদের মোট ৪০ হাজার ২৯২ জনকে বুস্টার ডোজ দেওয়া হলেও দ্বিতীয় ডোজ নেওয়া ৪৮ হাজার ২৪০ জন মানুষ এখনো বুস্টার ডোজ দেয়া হয়নি। এ উপজেলায় ৪৪ হাজার ৪৭ জন মানুষ কোন প্রকারের টিকা গ্রহন করেনি। এ পর্যন্ত কোভিট-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৯৪ হাজার ৫০৬ জন, যার শতকরা হার ৬৯ ভাগ এবং দ্বিতীয় ডোজ ৮৮ হাজার ৫৩২ জন, শতকরা হার ৬৫ ভাগ এবং বুস্টার ডোজ গ্রহণকারীদের শতকরা হার ২৯ ভাগ।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও গাফেলতির কারণে মোট জনসংখ্যার ৩১ ভাগ মানুষ এখনো টিকার আওতায় বাহিরে রয়েছে। বুস্টার ডোজ দিবস পালনে স্বাস্থ্য অধিদপ্তর মাইকিং, ভ্রাম্যমান মাইকিং, মসজিদ-মন্দির-গীর্জায় প্রচারনা এবং লিফলেট বিতরণের কর্মসূচি হাতে নিলেও নামে মাত্র মাইকিং ছাড়া বেতাগী উপজেলা স্বাস্থ্য বিভাগের তেমন কোন কর্মসূচি মানুষের চোখে পড়েনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ হোসেন জানান, মাইকিং করা হয়েছে। মানুষ আসেনি, আমরা কি করতে পারি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর