বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

বেতাগীতে আগুনে পুড়িয়ে ইউপি সদস্যকে হত্যার চেষ্টা

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বেতাগী (বরগুনা) প্রতিনিধি: / ২৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ আগস্ট, ২০২২

বরগুনার বেতাগীতে বসতঘরে গভীর রাতে ঘরে আগুন দিয়ে বর্তমান ইউপি সদস্যকে হত্যা চেষ্টা করা হয়েছে। এ ঘটনার স্ত্রীসহ আহত হয়েছে ইউপি সদস্য। গুরুতর অগ্নিদগ্ধ ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীমকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

মঙ্গলবার রাত আনুমানিক ২টার সময় উপজেলা সরিষামুড়ড়ি ইউনিয়নের মায়ার হাট বাজার সংলগ্ন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম খানের টিনসেট বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম (৩৩) গুরুতর অগ্নিদগ্ধ হয় এবং তার সুচি আহত হয়। আগুনে তার বসতঘর পুড়ে যায়। এর ফলে ঘরের মালামাল পুড়ে আনুমানিক দশ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লোকজন। এ সময় তারা ঘরের মধ্যে থেকে ইউপি সদস্য শামীম ও তার স্ত্রীকে উদ্ধার করে বাহিরে নিয়ে আসে। আগুনে ফ্রিজ, টিভি, নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়।
ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম বলেন, আমাকে ও আমার পরিবারকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে গভীররাতে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করতে করতে চেয়েছিল, গতবছরও আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছিল।

অগ্নিদগ্ধ শামিম খানকে প্রথমে বরিশাল শেরে বাংলা হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

বেতাগী থানা অফিসার ইনচার্জ মো শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত শেষে অনুমান করা হচ্ছে ঘরের দড়জার নিচ থেকে পেট্রোল ডুকিয়ে জানালা দিয়ে আগুন ধুরিয়ে দেয়া হয়েছে। এজাহার পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর