বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

বেতাগীতে ঐতিহ্যকে ধরে রাখতে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে কলাপাতায় খেজুর রসের সিন্নি

বরগুনা প্রতিনিধি / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

হাজার বছরের গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে বেতাগীতে যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখা কতৃক আয়োজনে অতিথিদের মাঝে কলাপাতায় রসের সিন্নি পরিবেশন করা হয়। গত ৩০শে জানুয়ারী সন্ধায় পৌরসভার ৮ নং ওয়ার্ডে মীরা বাড়িতে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এবিএম গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, প্যানেল মেয়র মোঃ মাসুদুর রহমান খান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার, যুবলীগ সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি সাইদুল ইসলাম মন্টু, নাগরিক ফোরাম (বিএনএফ) সভাপতি মোঃ শামীম শিকদার।

আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার দলনেতা মো: সোহেল মীর, বিভাগীয় প্রধান জনসংযোগ ও পরিকল্পনা বিভাগ মোঃ খাইরুল ইসলাম মুন্না, উপ-প্রধান নাহিদ হাসান মাহিম, বিভাগীয় প্রধান সেবা ও স্বাস্থ্য ইসরাত জাহান লিমা, উপ-প্রধান মোঃ সুমন মিয়া, প্রশিক্ষণ বিভাগের উপ-প্রধান হাসান মাহমুদ পিয়াল, বিভাগীয় প্রধান রক্ত বিভাগ মোঃ ইমরান হোসেন, বন্ধুত্ব উপপ্রধান জান্নাতুল ফেরদৌসী ইমা, বিভাগীয় প্রধান ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ মোঃ আরিফুর রহমান, উপপ্রধান মো: হোসেন সিপাইী প্রমুখ।

উল্লেখ যে, বাঙালির হাজার বছরের ঐতিহ্য শীতকালে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরি, সিন্নি বা পায়েস এবং বিভিন্ন ধরনের পিঠা খাওয়া। সভ্যতার বিবর্তনে আমাদের এই ঐতিহ্য আজ হুমকির মুখে খেজুর গাছ কেটে ফেলা, মানুষ যান্ত্রিক হওয়া, বাসায় কিছু তৈরি না করে কিনে খাওয়ার অভ্যাস এর অন্যতম কারণ।

পরিশেষে অতিথিবর্গ এমন উদ্যোগের প্রশংসা করেন। ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে এমটাই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর