শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বেতাগীতে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা: / ২৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

বরগুনার বেতাগীতে বিনম্র শ্রদ্ধা, ভালবাসা ও বিশেষ প্রার্থনার মধ্যেদিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃ সালেহীনের সভাপতিত্বে আলোচন সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেল চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, প্রধান আলোচন ছিলেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম হাওলাদার। এর আগে সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু স্কোয়ারে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বেতাগী পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা, বেতাগী থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেনর করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিলো সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধু স্কোয়ারে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচিত্র প্রদর্শনী, পবিত্র কোরআন তেলোয়াত, হামদ নাত, দোয়ানুষ্ঠান ও বিশেষ প্রার্থনা এবং দুপুর দুইটায় বেতাগী পৌর অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর