বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বেতাগীতে ১৬৮ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ আগস্ট, ২০২২

বরগুনার বেতাগীতে ১৬৮ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বেতাগী সরকারি কলেজে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের বাস্তবায়নে তরুণ কল্যাণ যুব পরিষদ ‘র আয়োজনে এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার সহযোগিতায় রবিবার (৩১ জুলাই ) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

তরুণ কল্যাণ যুব পরিষদের সভাপতি অলি আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা ও বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল, তরুণ কল্যাণ যুব পরিষদের অর্থবিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন বাপ্পি, এনসিটিএফ র সাধারণ সম্পাদক ইশরাত জাহান লিমা , স্বেচ্ছাসেবক মো: ইমরান হোসেন, মোঃ সুমন মিয়া, মোঃ সৌরব জোমাদ্দার প্রমূখ।

এ সময় ১৬৮ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ১৯ জন চোখে ছানী পরা রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা ও ৪ জনকে সম্পূর্ণ ফ্রী অপারেশনের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর