সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম।  টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটন, পিপিএম-সেবা পদক পেলেন মেহেদী হাসান। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ

বেনাপোল কম্পিউটার ট্রেনে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় প্রসাধনীসহ শার্শার এক নারী আটক

রিপোর্টারের নাম : / ৩৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মনির হোসেন বোনাপল প্রতিনিধিঃ যশোর রেলস্টেশনে বেনাপোল-খুলনা -মোংলা (বেতনা) রুটের একটি ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ এক নারীকে আটক করেছে।

আজ বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে যশোর রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটিতে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।

আটক নারীর নাম মোসা. ফুলি বেগম (৪৫)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ বিপুল হোসেন।

সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ট্রেনটি থামিয়ে তল্লাশি চালায় এবং ফুলি বেগমের কাছ থেকে ভারতের তৈরি বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল—ডাভ সাবান ৬৪ পিস, দুলহান কালো তেল ২০ পিস, ফিয়ামা সাবান ২০ পিস, সিসা তেল ২০ পিস, ফিয়ামা সাওয়ার জেল ৩৯ পিস ও সনপাপড়ি ৮ পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

পণ্যগুলো বাংলাদেশে অনুমোদনহীন এবং অবৈধভাবে আমদানি হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত নারীকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর