মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া পাঁচ নারী

রিপোর্টারের নাম : / ৪২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ মে, ২০২২

ভারতে পাচারের শিকার পাঁচ নারী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা নারীরা হলেন, বরিশাল জেলার সুলতানা খাতুন (২২), একই জেলার তানজিলা তন্নি (১৯), কিশোরগঞ্জ জেলার  কুলসুম খাতুন (১৮), একই জেলার জেসমিন আক্তার (২২) ও নরসিংদি জেলার রত্না খাতুন (২২)।

রত্না খাতুন বলেন, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতের ব্যাঙ্গালুর শহরে যাওয়ার পর সেখানে বাসা বাড়ির কাজের সময় পুলিশ তাদের আটক করে জেলাহাজতে প্রেরণ করে। পরে একটি  এনজিও সংস্থার মাধ্যমে তারা ৯ মাস থেকে দেড় বছর পর্যন্ত একটি শেল্টার হোমে থাকেন। আজ দেশে ফিরে আসেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, পাঁচ নারী দেড় বছর পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের এরিয়া কোয়া-অডিনেটর রোকেয়া পারভিন বলেন, ফেরত আসাদের যশোর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর