বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

বেলকুচিতে নব-গঠিত ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি ও জনসভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

রাজগঞ্জের বেলকুচিতে নব- গঠিত ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি ও জনসভা  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে দৌলতপুর ডিগ্রী কলেজ মাঠে দৌলতপুর  ইউনিয়ন আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের নব-গঠিত কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক  এমরান হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ – ৫(বেলকুচি–চৌহালী) আসনের  সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এসময় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী মদেলখোশ আলী প্রামানিক,বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব  ফজলুল হক সরকার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি আলহাজ্ব  শাজাহান আলী সরকার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ইন্জিনিয়ার আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য  এমদাদুল হক এমদাদ,বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য হাজী পিয়ার হোসেন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর