শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

বেলকুচিতে পূর্বের স্থলে ভুমি অফিস স্থানান্তরের দাবিতে মানববন্ধন

মানববন্ধন উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ২৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিস তেঁয়াশিয়া গ্রামে পূর্বের স্থলে স্থানান্তরের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।

রবিবার (৩ জুন) সকালে এনায়েতপুর-সয়দাবাদ আঞ্চলিক সড়কের বেলকুচির চালাতে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। এতে শহিদুল বুলবুল কলেজের শিক্ষক আইয়ুব আলী মোল্লার সভাপতিত্বে সৈয়দ আলী মন্ডল, রেজাউল করিম আকন্দ, রফিকুল ইসলাম ভুট্টো, আব্দুল কাদের জিলানী, বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, প্রথমাবস্থায় তেঁয়াশিয়ায় দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিস ছিল। পরবর্তীতে সকলের অজান্তে কামারপাড়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তা বেলকুচি পৌরসভার মধ্যে অবস্থান করায় আবারও ভুমি অফিসটি স্থানান্তরের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পূর্বের তেঁয়াশিয়ায় না নিয়ে অজুহাতে দৌলতপুর গ্রামে এর ভবন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোন ভাবেই তেঁয়াশিয়ার বাইরে ভূমি অফিস স্থানান্তর করতে দেয়া হবে না। বক্তারা অভিযোগ করে বলেন, ভূমি অফিসের নায়েব রেজাউল করিম ইউএনও এর কথা বলে ২ লাখ টাকা দাবী করেছেন। আমরা অপারগতা প্রকাশ করায় দৌলতপুরে স্থানান্তরের অপচেষ্টা চলছে। তবে আমাদের দাবী না মানলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর