মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড 

বেসরকারি শিক্ষকদের দুঃখ কাটল, কল‍্যাণ ও অবসর বোর্ড গঠন

রিপোর্টারের নাম : / ২৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড’ নতুন করে গঠন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে এ তথ‍্য জানানো হয়েছে।

কল্যাণ ট্রাস্টের সচিব পদে নিযুক্ত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। আর অবসর সুবিধা বোর্ডের সচিব পদে নিযুক্ত হয়েছেন অধ্যক্ষ শরীফ মোহাম্মদ সাদী। প্রতিষ্ঠান দুটির সর্বশেষ বোর্ডেও তারা একই পদে নিযুক্ত ছিলেন।

গত ৯ এপ্রিল এ দুই কমিটির মেয়াদ শেষ হয়। ফলে অবসর ও কল্যাণ সুবিধার টাকার অপেক্ষায় থাকা ৩০ হাজারের বেশি প্রবীণ শিক্ষক-কর্মচারী পড়েছিলেন চরম বিপাকে। কল্যাণ ট্রাস্টের ফান্ডে প্রায় ২০০ কোটি টাকা জমা থাকলেও লোকবলের অভাবে আবেদনকারীদের টাকা দেয়া যাচ্ছিল না। অন্যদিকে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসর ভাতার জন্য হাজার কোটি টাকা অনুদানের সম্মতি দিলেও কমিটি না থাকায় এসব শিক্ষকের পাওনা অর্থ পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এখন সকল অনিশ্চয়তা কেটে গেল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর