শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বেড়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

এস আর শাহ্ আলম , বেড়া ( পাবনা ) / ৩২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে বেড়া উপজেলা প্রশাসন এক কর্মসূচি পালন করে ।

আজ সকাল ১০ টায় বেড়া উপজেলা পরিষদ ভবনের সামনে স্থাপিত শেখ কামালের প্রতিচ্ছবিতে বেড়া বীর মুক্তিযোদ্ধা কমান্ড , বেড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বেড়া মডেল থানা , বেড়া সরকারি ডিগ্রি কলেজ , বেড়া মঞ্জুর কাদের মহিলা কলেজ , বেড়া সরকারি বি বি পাইলট উচ্চ বিদ্যালয় পুষ্প অর্পন করেন ।

শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে উপজেলা পরিষদের
সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক (বাবু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ – উল হক , মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি , বেড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক , বেড়া মডেল থানার ওসি( তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন সহ বেড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর