সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

ব্রির পরিচালক পদে ড.মো.আনোয়ারুল হক এর যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. আনোয়ারুল হক গত ৯ জানুয়ারি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) পদে (চলতি দায়িত্ব) যোগদান করেছেন।

এ পদে যোগদানের আগে তিনি শস্যমান ও পুষ্টি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৪ সালে এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ৩০ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ড. মো. আনোয়ারুল হক ১৯৬৬ সালে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বিএসসি (এজি.ইঞ্জি.) সম্মান ডিগ্রি এবং ১৯৯০ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০২ সালে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে ড. মো. আনোয়ারুল হক বাংলাদেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস) এর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তার ৩২টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি গবেষণা সংশ্লিষ্ট কাজে যুক্তরাজ্য, বেলজিয়ামসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর