বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদ পানে মৃত্যু-২,অসুস্থ ৩

আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনাঃ / ৩৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ পানে ২জনের মৃত্যু হয়েছে। আরো তিনজন অসুস্থ হয়ে ভাঙ্গুড়া স্বাস্ত্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

স্থানীয়রা জানান,দুর্গা পূজার উৎসব পরবর্তী আনন্দে বন্ধুদের সাথে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চর-ভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। এদের মধ্যে সোমবার রাত সাড়ে দশটায় রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ(২৫)মারা গেছেন। এর এক ঘন্টা আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী(১৭)মারা যান।

সোমবার রাত সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.উজ্জল হোসেন বলেন, গুরুতর অসুস্থ ঐ তিন ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম মদ পানে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে পোঁছে লাশের সুরতহাল প্রস্তুত করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর