বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা  কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক অসহায় মানুষ। চার বছর পর ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান” উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালন কৌশল ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোনাবাড়ীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার-১। রেললাইনে বালুভর্তি ট্রাক ফেঁসে যাওয়ায় ঢাকা-যমুনা সেতু রুটে ট্রেন চলাচল এক ঘন্টা বিঘ্নিত।  উল্লাপাড়ায় সাংবাদিকদের উপর হামলা: আসামি গ্রেফতারে বিলম্বে মানববন্ধনে ক্ষোভ কাজিপুর প্রেস ক্লাব কর্তৃক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে উল্লাপাড়ায় বিএনপি নেতার মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল

ভাঙ্গুড়ায় আগামীকাল পৌর বিএনপির সম্মেলন

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি / ২১২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

এক যুগ পর আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সম্মেলন। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৬৯জন ভোটার (কাউন্সিলর) তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের নেতা নির্বাচিত করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সকল সদস্যই (ভোটার) কাউন্সিলর হিসেবে বিবেচিত হবেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে পৌর নেতা নির্বাচিত হবেন। প্রতিটি ওর্য়াড কমিটির সদস্য সংখ্যা ৭১ জন। তবে ৩ ও ৬ নং ওয়ার্ডের সদস্য সংখ্যা ৩১ জন। মোট (ভোটার) কাউন্সিলরের সংখ্যা ৫৬৯ জন।

সম্মেলনে সভাপতি পদে পৌর বিএনপির আহব্বায়ক মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম স্বপন, সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক পদে পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ মোতালেব হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ আব্দুস সালাম নূর, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম ও ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মধু সরকার।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য দলের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিএনপির এই কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়ে দলকে আরও সুসংগঠিত করবে এবং আগামী দিনে তাঁরা সব আন্দোলন-সংগ্রামকে গতিশীল করবে।

উল্লেখ্য, (২৬ সেপ্টেম্বর) ২০২২ ভাঙ্গুড়া পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। মোঃ রফিকুল ইসলাম আহব্বায়ক ও মোঃ ছাইদুল ইসলাম বুরুজকে সদস্য সচিব করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর