মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

ভাঙ্গুড়ায় মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে হত্যার হুমকি, থানায় অভিযোগ

রিপোর্টারের নাম : / ২৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় আব্দুল মালেক নামের একজনের বাড়িতে মোটর সাইকেল রাখা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামের ছইমুদ্দিনের ছেলে সিরাজুল কামার ও খোকা কামার একই গ্রামের সিরাজুল কামারের ছেলে রঞ্জু কামার,তান্জু কামার এবং খোকা কামারের ছেলে তামিম হোসেনের বিরুদ্ধে।  

সোমবার(৯ জুন) এর পর থেকেই এই হুমকি প্রধান করে আসছে।
নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে আব্দুল মালেক ভাঙ্গুড়া থানায় একটি অভিযোগ করেছেন।

ভুক্তভোগী মোঃ আব্দুল মালেক ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন সোমবার দুপুর সোয়া ১টায় দিকে সিরাজুল ইসলাম গংরা আমার বাড়িতে মোটর সাইকেল রাখার অজুহাতে জোরপূর্বক আমার বাড়ির মধ্যে প্রবেশ করিয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলে তখন আমি সিরাজুল ইসলাম গংদের গালিগালাজ করার বিষয়টা জানতে চাইলে সিরাজুল ইসলাম গংরা বলেন যে আমাদের পরিচয় জানলে প্রস্রাব করে ফেলবি। তখন আমি তাদেরকে ভালোভাবে কথা বলার অনুরোধ করিলে তারা বাঁশের লাঠিসোটা নিয়ে আক্রমণ করার চেষ্টা করলে পাশে থাকা ঔ গ্রামের মোঃ সফিকুল ইসলাম ও আব্দুর রহমান তাৎক্ষণিকভাবে বিষয়টি নিষ্পত্তি করিয়া দেয়। কিন্তু তারা ঔদিনই ২ ঘণ্টা পর এসে আমার বাড়িতে আবারও আমার পরিবারের ছেলে,মেয়ে ও স্ত্রী উপর হামলা চালায় এবং এলোপাথারি তাদেরকে মারধর করেন। পরবর্তীতে উক্ত বিষয়টি চেয়ারম্যান মেম্বারসহ গ্রামবাসী আপস মীমাংসা করে দেন। কিন্তু মীমাংসিত ঘটনার পর থেকেই সিরাজুল ইসলাম গংরা হাট বাজারে এবং আসে পাশের বাড়ির লোকজনের মাধ্যমে বলাবলি করছেন আব্দুল মালেকসহ পরিবারের সবাইকে মেরে ফেলা হবে। তাই এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 

এবিষয়ে জাহিদুল ইসলাম খোকা কামার বলেন, বিষয়টি মিমাংসিত এবং প্রাণ নাশের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আব্দুল করিম জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর