বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ভাঙ্গুড়ায় জব্দকৃত ৫০ টি চায়না দুয়ারী জাল ধ্বংস

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ২৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দুই লক্ষ টাকার ৫০ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ মঙ্গলবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশিয় মাছের বংশ রক্ষায় আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজলার চরভাঙ্গুড়া, নৌবাড়ীয়া, ছোট বিশাকোল, পুইবিল,রুপসীসহ কয়েকটি জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান আদালত পরিচালনা করেন । এসময় প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ৫০ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে তা উপজেলার চরভাঙ্গুড়া এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম এসময় উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ৫০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর