সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

ভাঙ্গুড়ায় ৫ জুয়াড়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: / ৩০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ৫ জুয়াড়িকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গুড়া থানা পুলিশ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়ায় মোঃ আলতাব আলীর ডিপ কলের ঘরে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভেড়ামারা পূর্বপাড়া গ্রামের মৃত ইকরাম সরকারের ছেলে মইনুল হাসান (২৪), একই গ্রামের মৃত ইকরাম সরকারের ছেলে নায়েব আলী (৩০), মৃত নুরুর ছেলে লাল চাঁদ (৩০), চক্রপাড়ার মৃত হাসেন সরদারের ছেলে হযরত আলী (৩০), ও মৃত হাসেন সরদারের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়ায় মোঃ আলতাব আলীর ডিপ কলের ঘরে জুয়া খেলা চলছে এমন খবরের ভিত্তিতে শনিবার ভোর রাতে থানার ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ্ব মো. রাশিদুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মঞ্জুর আহমেদ ও এএসআই (নিঃ) মোঃ আমিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়িকে আটক করে । এসময় সেখানে জুয়াড়িদের খেলায় ব্যবহৃত ১০৪ টি তাস, নগদ ৫,৫০০ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

এবিষয়ে ভাঙ্গুড়া থানার (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রজু করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। জুয়াড়ীদের বিরুদ্ধে এ ধরণের চলমান অভিযান আগামীতে অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর