সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

ভারতের পেট্রাপোলে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি স্থগিত, বেনাপোলে চলছে আমদানি-রপ্তানি

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ১৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ভারতের পেট্রাপোল স্থলবন্দরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পরিদর্শন কর্মসূচি বাতিল হওয়ায় আজ মঙ্গলবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। এর আগে তাঁর সফর উপলক্ষে দুই দেশের স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিনের (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

অমিত শাহর পরিদর্শন কর্মসূচি বাতিল হওয়ার বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পেট্রাপোল স্থলবন্দরের ব্যবস্থাপক কমলেশ শাহনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির।

রাশেদুল সজীব নাজির জানান, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করার কথা ছিল। এ কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ওই তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে একটি চিঠিতে জানানো হয়েছিল। গতকাল রাতে আরেকটি চিঠিতে নতুন করে জানানো হয়েছে, পেট্রাপোলে আগামী ২৪ তারিখ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শন কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফলে ২২ থেকে ২৪ অক্টোবর স্থলবন্দরগুলো দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি চলবে।

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পেট্রাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি স্থগিত হওয়ায় আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর