সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু।

ভালুকায় ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে প্রবাসির স্ত্রীকে অপহরনের অভিযোগ

সারুয়ার হাসান,ভালুকা প্রতিনিধি: / ৩৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাউসার আহাম্মদ হৃদয়ের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে অপহরনের অভিযোগ উঠেছে।

সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাবর আলীর মেয়ে ববিতা খাতুনের ৯ বছর পূর্বে বিয়ে হয় আংগারগাড়া (আখালিয়া) গ্রামের মিস্টারের ছেলে রাজ্জাকের সাথে।

তাদের এক ছেলে সন্তান রয়েছে। কিন্তু রাজ্জাক দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকায় চাঁনপুর গ্রামের রুস্তম তালুকদারের ছেলে কাউসার আহাম্মদ হৃদয় কিছুদিন যাবৎ ববিতাকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে ববিতা ও হৃদয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি টেরপেয়ে ববিতার পরিবারের লোকজন তাদের দুজনকেই নানান ভাবে বুঝানোর চেষ্টা করে।

কিন্তু ঘটনার দিন ১৫ই এপ্রিল শুক্রবার সকালে ববিতা স্বামীর বাড়ীর পাশে পাকা রাস্তায় এলে হৃদয় মৃত ইনসুর আলীর ছেলে মো. আনিসসহ অজ্ঞাত ২/৩ জনের সহযোগীতায় ববিতাকে বিবাহের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে একটি অজ্ঞাত সিএনজিতে তুলে অপহরন করে নিয়ে যায়। আশপাশের কয়েকজন বিষয়টি টের পেলেও সিএনজিকে আটক করতে ব্যর্থ হয়। তারপর অনেক খুজা খুজি করেও ববিতাকে না পেয়ে তার মা নাজমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর