শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

ভোট দেবেন সরকারের উন্নয়ন দেখে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ৪১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

কাজিপুর পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী আলমপুর এন,এম উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকায় নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে উন্নয়নের কাজ শুধু আওয়ামী লীগ সরকারই করে। আপনাদের বিবেকের কাছে আবেদন, আপনারা ভোট দেবেন, সরকারের উন্নয়ন দেখে। আজকের শিক্ষার্থীদের মেধা শক্তি, শিক্ষার সহযোগিতার মাধ্যমে, স্মার্ট বাংলাদেশের দিকে জননেত্রী শেখ হাসিনা নিয়ে যাচ্ছেন।

২৫ মে (বৃহস্পতিবার) সকাল এগারোটায় এন, এম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা মধু তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, জেলা পরিষদ সদস্য মোসলেম উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর