বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

মন্ডল গার্মেন্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলাম গার্মেন্টস

গাজীপুর জেলা সংবাদদাতাঃ / ২০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪/২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪ টার সময় গাজীপুর সিটি করপোরেশনের এর কোনাবাড়ী জরুন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

জরুন ফুটবল এসোসিয়েশন এর উদ্যোগে ফাইনাল খেলায় মন্ডল গার্মেন্টস ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশ।

খেলা শুরুর ৩ মিনিটের সময় ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশের হয়ে গোল করে দলকে লিড এনেদেন ৩৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো ইসরাফিল। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশ। প্রথমার্ধের ১০ মিনিটের সময় গোল করে মন্ডল গার্মেন্টস একাদশকে সময়তায় ফেরান ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোহান। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশের হয়ে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশের গোলে আবারও ২-১ গোলে লিড নেয় দল। দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি মন্ডল গার্মেন্টস ফুটবল একাদশ।

খেলা পরিচালনা করেন মো.মোয়াজ্জেম খান ও সহযোগী রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর ও আলম। এছাড়াও চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মো জাহাঙ্গীর আলম (হাসান)।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী ছাইয়েদুল আলম (বাবুল)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রিপন নীটওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন খান।

ছাত্র জনতার রক্তের বিনিময়ে এ দেশের মানুষ এখন রাজনীতি করতে পারছে বলে জানান,ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

এছাড়াও কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক প্রতিষ্টাতা আহবায়ক মো: রবিউল ইসলাম রবি, সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জরুন ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম খন্দকার (আরিফ) বলেন,মরহুম আরাফাত রহমান কোকো বাংলাদেশর ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা তার
আত্মার মাগফিরাত কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর