রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’

রিপোর্টারের নাম : / ১৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

মিয়ানমার সীমান্তের ওপর থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশে পড়ার ঘটনা ঘটছে। এ ঘটনায় প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ ও হতাহতের ঘটনায় মিয়ানমারকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।

’ মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ যুদ্ধ চায় না। শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে। ’

এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে নো ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা শিবিরে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন আরো তিন-চারজন। এ সময় বাংলাদেশের ভেতরের একটি বাড়ির উঠানেও গোলা এসে বিস্ফোরিত হয়। এর আগে দুপুরে তুমব্রু সীমান্তবর্তী নো ম্যান্স ল্যান্ডে ‘মাইন’ বিস্ফোরণে বাংলাদেশি এক তরুণের পা উড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর