বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

মহাত্মা লালন সাঁইজি’র দোল উৎসব ও সিরাজগঞ্জ লালন সংসদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৪১২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মহাত্মা লালন সাঁইজি’র দোল উৎসব ও সিরাজগঞ্জ লালন সংসদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সিরাজগঞ্জ লালন সংসদের আয়োজনে,সোমবার (৬ মার্চ) বিকেল ৩ টায়  সিরাজগঞ্জ শহরের বিএ কলেজ রোড়স্থ সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি হতে এক  উৎসবমূখর আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক  পরিভ্রমণ করে। শোভা যাত্রায়  লালন সংসদের শিল্পীরা নৃত্য গীতে সবাইকে মাতিয়ে রাখে।

শোভাযাত্রার নেতৃত্ব প্রদান করেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহীন, সাধারণ সম্পাদক আনান বাউল,  প্রধান পৃষ্ঠপোষক এডভোকেট মাহবুবে খোদা টুটুল প্রমুখ।

শোভাযাত্রা শেষে সভাপতি মোহাম্মদ শাহীন সবাইকে ধন্যবাদ জানান। জাত, পাত, ধর্ম, বর্ণ, গোত্রের উর্ধে উঠে মহাত্মা লালনের অমর বাণী “মানুষ ভজলে সোনার মানুষ হবি” এই মন্ত্রে দীক্ষিত হয়ে সবাইকে মানুষের কল্যাণে আত্ম নিবেদিত হতে আহ্বান জানান।

অতঃপর সন্ধ্যা ৬ টায় বাজার স্টেশন মুক্তির সোপানে বিসিক শিল্প উদ্যোক্তা মেলার মঞ্চে সিরাজগঞ্জ লালন সংসদের শিল্পীরা লালনের অবিস্মরণীয় বেশ কিছু গান পরিবেশন করেন।

সকল দর্শক শ্রোতা কর্তৃক তাদের পরিবেশনা ভীষণভাবে আদৃত হয়। এসময়ে উপস্থিত দর্শক শ্রোতা  সকলেই লালন সংসদের শিল্পীদের গানে মুগ্ধ হন এবং প্রত্যেকটি পরিবেশনার ভুয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর