শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫

রিপোর্টারের নাম : / ৩৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ মে, ২০২২

২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে ২০-২১ যা ছিল ২ হাজার ৫৯১ মার্কিন বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে অর্থবছরের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার (১০ মে) শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের জাতীয় নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, এটি সাময়িক হিসেব যা ২০২১-২২ অর্থবছরের মার্চ পর্যন্ত। আর সাময়িক হিসেবে, ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪৬৫ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় ২৫৯১ ডলার থেকে বেড়ে হয়েছে ২৮২৪ ডলার (সাময়িক)। যা ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মাথাপিছু আয় ছিল ২৫৯১ ডলার। মন্ত্রী জানান, সাময়িক হিসেবে জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসেব তুলে ধরে এম এ মান্নান বলেন, এই সাময়িক হিসেব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে বিবিএসের এসব তথ্য তুলে ধরা হয়।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সামগ্রিকভাবে ভালো করেছি বলেই মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতি বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হারসহ কতিপয় গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন ও প্রকাশ করে আসছে। আমরা সাময়িক হলেও একটা তথ্য পেলাম।

সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৭ দশমিক ২৫ ভাগ, যা ২০২০-২১ চূড়ান্ত হিসেবে ছিল ৬ দশমিক ৯৪ ভাগ। ২০২০-২১ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা বা ২৮২৪ মার্কিন ডলার। চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মাথাপিছু আয় দাঁড়ায় ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা বা ২৫৯১ মার্কিন ডলার।

কৃষিখাতে সার্বিক বিবেচনায় ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে শতকরা ২ দশমিক ২০ ভাগ প্রবৃদ্ধি, শিল্পখাতে সাময়িক হিসাবে ২০২২-২২ অর্থবছরে ১১ দশমিক ৫৯ শতাংশ। সেবাখাতে ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে ছিল ৬ দশমিক ৩১ ভাগ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর