রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মাদক সন্ত্রাস কিশোরগ্যাং মুক্ত ওয়ার্ড গড়তে এলাকাবাসীর সহযোগিতা চান- কাউন্সিলর পদপ্রার্থী  মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক : / ৬৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাকি এখনো অনেক সময়। তবে এখন থেকেই প্রতিটি ওয়ার্ডের শুরু হয়েছে প্রার্থীততা জানান দেওয়া। ইতিমধ্যেই পোষ্টার ব্যানার ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ভাবেই প্রার্থীরা চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণা অন্যান্য ওয়ার্ড থেকে পিছিয়ে নেই গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার ১৯ নং ওয়ার্ডের প্রার্থীরা। তবে গাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলার সকল প্রার্থীদের মধ্যে এলাকায় জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে আছেন সালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো.মোবারক হোসেন।এলাকায় সহজ-সরল ও দানবীর হিসেবে কাউন্সিলর প্রার্থী মো.মোবারক হোসেনের রয়েছে সুপরিচিতি।

কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন তার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯ নং ওয়ার্ড বাসিকে আমি দিতে চাই একটি আধুনিক ওয়ার্ড, সে লক্ষ্যে নিয়ে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে এই ওয়ার্ড বাসির কর্মী হয়ে কাজ করতে চাই। আর আপনাদের সঙ্গে নিয়ে ব্যক্তি, পরিবার তথা সমাজ ধ্বংসকারী সর্বনাশা মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থানকে কাজে লাগিয়ে দুর্বার সামাজিক আন্দোলনের রূপ দিতে চাই। সব নাগরিক সমস্যা ও জনভোগান্তির অবসান ঘটিয়ে ১৯ নং ওয়ার্ডকে গড়ে তুলতে চাই একবিংশ শতাব্দীর বসবাসযোগ্য করে। সে সঙ্গে নাগরিক জীবনের যান্ত্রিকতা থেকে সয়িষ্ণু ও ভঙ্গুর সামাজিক বন্ধনকে শক্তিশালী করতে ওয়ার্ড বাসীকে নিয়ে আসতে চাই এক সুদৃঢ় পারিবারিক বন্ধনে।এ লক্ষ্যে অপসংস্কৃতিকে দূর করে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনকে বেগবান করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ চেয়ে দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর