শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ

রিপোর্টারের নাম : / ২৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

ব্যাংকগুলো যে দরে নগদ ডলার বিক্রি করবে সেটির সঙ্গে সর্বোচ্চ দেড় টাকা যোগ করে এখন থেকে ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে খোলাবাজারে বৈদেশিক মুদ্রা বিক্রয়কারীদের সংগঠন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

বর্তমানে একেক ব্যাংক একেক দরে নগদ ডলার কেনাবেচা করে। ব্যাংকগুলোর নগদ ডলার কেনাবেচার দরের মধ্যে কয়েক টাকা পর্যন্ত ফারাক দেখা যায়। আবার একটি ব্যাংকের নগদ ডলার কেনা ও বিক্রির দরের মধ্যেও ব্যবধান (স্প্রেড) থাকে বেশি।

এমন প্রেক্ষাপটে সব ব্যাংক খুব দ্রম্নত একটি একক (ইউনিফর্ম রেট) নির্ধারণ করবে, যা বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) বাংলাদেশ ব্যাংককে জানাবে।

এর আগে গত ১৪ আগস্ট সংকট সামাল দিতে ডলার কেনাবেচায় ব্যাংকের দামের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ কত হতে পারবে তা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। যে দরে ডলার কেনা হবে, বিক্রির দাম তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি হতে পারবে।

ওই দিন বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছিল।

আর খোলাবাজারে সংকট তীব্র হওয়ায় ডলারের দর অনেক বেড়ে যাওয়ার পরিস্থিতিতে বুধবার মানি চেঞ্জারদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা; যেখানে ব্যাংকের মতো ডলার বিক্রির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হেলাল শিকদার বলেন, ‘বাফেদার কাছ থেকে রেট নিয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যদের জানিয়ে দেওয়া হবে প্রতিদিন।’

এ প্রক্রিয়া নির্ধারণে আগামী সপ্তাহে বৈঠক ডেকে সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর