সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মায়ের আসনে নৌকার মনোনয়ন পেলেন লাবু চৌধুরী

রিপোর্টারের নাম : / ১৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী।মঙ্গলবার (৪ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শাহদাব আকবর লাবু চৌধুরী জানান, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট দিয়েছেন। আমি সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই। আমি যেন আমার মায়ের (সৈয়দা সাজেদা চৌধুরী) ও আমার নেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করতে পারি।

এদিকে আগামী ৫ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচন উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়। শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ফরিদপুর-২ আসনটি নগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এবার ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ আগামী ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ৫ নভেম্বর। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর