সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু।

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

রিপোর্টারের নাম : / ২৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৮ এপ্রিল) ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে আগামী ২০-২২ এপ্রিল পর্যন্ত সেনাপ্রধান ওয়াশিংটন ডিসির  পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ের ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত ইস্ট সাউথ এশিয়া সেন্টারের একজন গ্রাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে প্রতিষ্ঠানটির ‘হল অব ফেম’ এ অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন।

আগামী ২৫-২৬ এপ্রিল সেনাপ্রধান জাতিসংঘ সদর দফতরে ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার এবং পুলিশ অ্যাডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে ২৭ এপ্রিল সেনাপ্রধান দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর