মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

মালদ্বীপে লক্ষাধিক বাংলাদেশির বৈধতার সুযোগ

রিপোর্টারের নাম : / ২৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ মে, ২০২২

মালদ্বীপে বসবাসরত ‘আনডকুমেন্টেড’ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশের অনুরোধে প্রায় লক্ষাধিক বাংলাদেশি এই সুযোগ পাবেন। সুযোগটি নেয়ার জন্য আনডকুমেন্টেড বাংলাদেশিদের অনুরোধ করেছে মালের বাংলাদেশ দূতাবাস।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় দূতাবাস। এতে বলা হয়, ‘মালদ্বীপে বসবাসরত আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে।’

‘যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নাই তাদের দ্রুত ভিসা/ওয়ার্ক পারমিট সংগ্রহ করে মালদ্বীপে বৈধভাবে কাজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউ বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ না করেন, তবে তার বিরুদ্ধে মালদ্বীপের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।’

দূতাবাস সে কারণে শাস্তি এড়াতে আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে বৈধকরণ প্রক্রিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিট সংগ্রহ করার জন্য অনুরোধ করেছে।

বৈধকরণের জন্য যে শ্রমিক যেখানে কাজ করছেন সে মালিককে ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ বিষয়ে কোনো তথ্য প্রয়োজন হলে অফিস সময়ে ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রি (ফোন ১৫০০) (ইমেইল xpat@1500help.mv) বা বাংলাদেশ হাইকমিশনে (ফোন ৩৩২০৮৫৯) (Viber ৭৬১৬৬৩৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর