রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মিঠামইন সেনানিবাস নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে রাষ্ট্রপতি

রিপোর্টারের নাম : / ২৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীনসহ সংশ্লিষ্ট কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তাকে স্বাগত জানান। পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়।

২৭৫ একর জমির ওপর মিঠামইন সেনানিবাস নির্মাণ হচ্ছে। এরই মধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রমও শেষ হয়েছে এ বছরের এপ্রিলে।

রাষ্ট্রপতিকে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া এ নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে জানান। পরে রাষ্ট্রপতি একটি জলযানে ২৭৫ একর নির্মাণাধীন সেনানিবাস এলাকার একটি স্থান পরিদর্শন করেন। তিনি সেনানিবাসে একটি বটগাছের চারাও রোপণ করেন।

এর আগে রাষ্ট্রপতি তার পৈতৃক বাসভবনের সামনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’র কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতি গত সোমবার (২২ আগস্ট) তার নিজ জেলার তিন উপজেলা-মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে চারদিনের সফরে আসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর