রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মিথ্যা মামলার স্তুপে কোণঠাসা হচ্ছে সুন্দরগঞ্জের হাফিজার রহমান!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: / ২০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্ৰামে জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মনিরাম এলাকার একটি পরিবারকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে এক প্রভাব শালীর বিরুদ্ধে। ষড়যন্ত্রকারীদের কবল থেকে গোটা পরিবারকে রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

বামনডাঙ্গার মনিরাম এলাকার বাসিন্দা মৃত জহির উদ্দিনের ছেলে হাফিজার রহমান বলেন, একই এলাকার আমার ভাতিজা মোঃ আলতাব হোসেন, রানু মিয়া ওরফে (আয়নাল) যোগ সাজসে তাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে একের পর এক জালিয়াতি মামলা দিয়ে হয়রানি করে আসছেন। এছাড়াও আমদের জায়গায় দেয়াল নির্মান করতেও বাধা দেন তারা।

তারা ওয়ারেশ হিসেবে তাদের বাবা ও দাদার সম্পত্তির হকদার হলেও ষড়যন্ত্রকারীরা জাল-জালিয়াতি করে তাদেরকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।

এমতাবস্থায় প্রতিনিয়ত তাদের ভয়ে ও আতঙ্কে দিনাতিপাত করছি। ন্যায় বিচারের স্বার্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের শরণাপন্ন হলেও তারা তা মানছেন না।তাই পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ব্যাপারে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর