বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

মিনি স্টেডিয়ামে আর বসবেনা বাঁশের হাট

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতাঃ / ৩৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বাঁশের হাট বসাতে মেয়রের ইজারা দেয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আর বসবেনা বাঁশের হাট।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নাঈন কবির স্টিভ এ তথ্য নিশ্চিৎ করেছেন।

খেলাধুলায় বাঁধাগ্রস্থ হওয়ায় স্টেডিয়াম থেকে বাঁশের হাট পাশের একটি ফাঁকা জায়গায় স্থানান্তর করা হয়েছে জানিয়ে ইউএনও জুলকার নাঈন বলেন, গত সপ্তাহে স্টেডিয়ামে হাটটি বসাতে নিষেধ করে উপজেলা প্রশাসন। এর পর এক সপ্তাহ সময় নেন হাট ইজারাদার। এ সপ্তাহের বুধবারে হাটটি স্থানান্তর করা হয়েছে। স্টেডিয়ামে আর বাঁশের হাট বসবেনা।

এদিকে ইউএনও’র হস্তক্ষেপে স্টেডিয়াম থেকে বাঁশের হাট অপসারণ হওয়ায় আনন্দিত স্থানীয় খেলোয়ার ও খেলা প্রেমী মানুষজন।

স্থানীয় খেলোয়ার সাদ্দাম হোসেন বলেন, এখন মাঠটি পরিচর্যা করে খেলার উপযোগী করা হলে আমাদের আনন্দ পরিপূর্ণতা পাবে৷ আমরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমরা আনন্দিত।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এখন থেকে আর স্টেডিয়ামে বাঁশের হাট বসবেনা শুনে ভালো লাগছে৷ আমাদের সন্তানরা নির্বিঘ্নে মাঠে খেলবে ভাবতেই ভালো লাগছে।

রানীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার হাটটি সেখানে বসতে দিবেনা। যেহেতু পৌরসভার জমি না আমি এ বিষয়ে কিছু বলতে পারবোনা। হাট না বসলে আমি ইজারাদারকে টেন্ডারের টাকা ফেরৎ দিয়ে দেবো।

সম্প্রতি বাঁশের হাট বসাতে স্টেডিয়াম ইজারা মেয়রের এই শিরোনামে স্টেডিয়ামে বাঁশের হাট বসায় দূর্ভোগ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ ইনিউজ৭১ সহ একাধিক সংবাদ মাধ্যম।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর