সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে জখম করল দুই ছেলে, ধমাচাপা দেয়ার চেষ্টা

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার : / ৩৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল চানু মার্কেট এলাকায় ৬০ বছর বয়সের এক বৃদ্ধা মাকে পিটিয়ে জখম করেছে তার দুই ছেলে।

আজ মঙ্গলবার বিকাল আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ছেলেরা হলেন জংগু (৪০) ও জামান (৩৮)।তারা ওই এলাকার মো: মতি মিয়ার ছেলে। বৃদ্ধা মা জয়গন বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে আমাকে আমার ছেলেরা মাঝে মধ্যেই মারধর করেন।আমি কোন বিচার পাই না।আজকে মারধর করছে এটার বিচারও হবে না। আমি আল্লাহর কাছে বিচার দিছি।

সরেজমিনে গেলে জানা যায়, মাঝে মধ্যেই এরকম মারধর করেন তার ছেলেরা।কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তিরা আগের মারধরও ধামাচাপা দিয়েছেন, এটাও ধামাচাপা দিয়ে দিবেন।

বৃদ্ধা মায়ের নাতীন বলেন, আমার চাচা দাদীর এক হাত ধরে সাড়া শরীরেই লাঠি দিয়ে পিটিয়েছে।

জামান মারধরের কথা অস্বীকার করে বলেন,মা গরু আনতে গিয়েছিল। গরুর দড়িতে মা পেচিয়ে আঘাত পেয়েছে।

শেষ খবর বিকাল ৬ টা পর্যন্ত ওই বৃদ্ধা মাকে কোন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় নি এবং কোথাও কোন অভিযোগ দায়ের করেন নি।বর্তমানে ওই বৃদ্ধা মা তালতলা এলাকার কায়েম উদ্দিন নামের এক ব্যাক্তির বাড়িতে অবস্থান করছে বলে জানা যায়।

এ বিষয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন বলেন, এখনো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর