রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মেট্রোরেলের ভাড়া নির্ধারণ

রিপোর্টারের নাম : / ২১১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে। গতকাল সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপো এলাকায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক, পারিবারিক এবং কার্ডে ভাড়া দেওয়ার বিশেষ সুবিধা থাকবে। এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন।

শিক্ষার্থীরা মেট্রোরেলে কোনো ছাড় পাবে কি না এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। এ নিয়ে পরে আলোচনা করা হবে। অবশিষ্ট নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেট্রোরেল (এমআরটি লাইন-৬) প্রকল্প সূত্রে জানা গেছে, এ প্রকল্পের উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দূরত্ব ২১ দশমিক ২৬ কিলোমিটার। প্রথমে উত্তরা থেকে মতিঝিলের দূরত্ব ছিল ২০ দশমিক ১০ কিলোমিটার, নতুন করে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর