মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

মেট্রোরেল যাত্রীদের জন্য কোরিয়া থেকে আসছে ৫০ এসি বাস

রিপোর্টারের নাম : / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ মে, ২০২২

আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়া থেকে ৫০টি এসি বাস আনা হচ্ছে। সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) বাসগুলো আমদানি করবে। মেট্টোরেলে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছার পর সহজে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে বাসগুলো চলাচল করবে।

জানা গেছে, আগামী ডিসেম্বরেই মেট্টোরেলের দ্বার খুলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন শুরু হবে। উত্তরা-মিরপুর থেকে যাত্রীরা আগারগাঁও পর্যন্ত নিবির্ঘ্নে পৌঁছলেও অন্য গন্তব্যে কিভাবে যাবেন এবং মেট্টোস্টেশন পর্যন্ত আসবে সেই ব্যাপারেও সংশ্লিষ্টরা চিন্তা করছেন। এই দিকটি বিবেচনা করেই গণপরিবহনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং যাত্রী সেবার মান বাড়াতে চলতি বছরের ডিসেম্বর মাসে ৩২০টি এসি বাস দক্ষিণ কোরিয়া থেকে আমাদানি করা হবে। এই এসি বাসের লট থেকেই প্রাথমিকভাবে ৫০টি বাস আগারগাঁও স্টেশন থেকে নগরীর বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। ফলে যাত্রীরা ষ্টেশনে নেমে তাদের গন্তব্যে সহজে যেতে এবং স্টেশনে আসতে পারবেন। এই বাসগুলো আগারগাঁও থেকে চারটি রুটে চলাচল করবে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, মেট্রোরেলের যাত্রীদের সহজে স্টেশনে আসা যাওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা ৫০টি এসি বাস সরবরাহ করবো। চাহিদার আলোকে যদি আরো বেশি বাস লাগে তাহলে আমরা বাস আরো বাড়িয়ে দেবো।

তিনি জানান, যাত্রীর চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনে রুট পরিবর্তন করা হবে। আবার প্রয়োজনে নতুন রুট সংযোজনও করা হবে।

সংশ্লিষ্টরা জানান, আগারগাঁও ষ্টেশন থেকে বাস চালানোর ব্যাপারে খুব শীগ্রই বিআরটিসি’র সঙ্গে ডিএমটিসিএল এমওইউ করতে যাচ্ছে। ৫০টি কোরিয়ান এসি বাস আগারগাঁও থেকে, ফার্মগেট, কমলাপুর, ধানমন্ডি হয়ে গুলিস্তান, মতিঝিল রুটে চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেল চলাচলের জন্য সব ধরনের কাজ আগারগাঁও পর্যন্ত শেষ হয়েছে। ষ্টেশনগুলোর দ্বিতীয় তলা থেকে উপরের দিকের কাজ শেষ। নিচের দিকে কাজ এখন চলছে। এই অংশে জুনের মধ্যেই সব অবকাঠামোগত কাজ শেষ হবে। এই অংশের ৯২ ভাগ কাজ শেষ হয়েছে। প্রথম নয়টি স্টেশনে বাণিজ্যিক চলাচলের জন্য সিস্টেম এখন পুরোপুরি প্রস্তুত। যাত্রীদের চলাচলের জন্য বিআরটিসি ৫০টি বাস দেবে, এই ব্যাপারে কথা হয়েছে। শীগ্রই আমাদের মধ্যে চুক্তি হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর