শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মোজাম্বিক আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : / ২৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২২ আগস্ট, ২০২২

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মোজাম্বিক শাখা।

২১ আগস্ট (রবিবার) দুপুরে দেশটির মানিকা প্রভিন্সের শিমুই শহরের রায়হান কমপ্লেক্সে আহমেদ নূরের সভাপতিত্বে এবং আব্দুল গফুর মানিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আহমেদ উল্লাহ। বক্তব্য রাখেন মোঃ শাহজাহান, মোস্তফা কামাল পুতো, মোঃ আমির , সরোয়ার আলম লিটন, কবির আহমেদ, হেফাজ উদ্দিন সাগরসহ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সকল শহীদ ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর