বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টারের নাম : / ২৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে দেওয়া এক অভিনন্দন বার্তায় বলেন, ‘ফ্রান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয়ে আপনার প্রতি ফরাসী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।’

বার্তায় বলা হয়, ‘দেশটির জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে আপনার উদ্যোগ ও প্রতিশ্রুতি আপনাকে পুনরায় নির্বাচিত করেছে। আপনার কথামতো এই নির্বাচন ছিল ইউরোপীয় ইউনিয়ন, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের জন্য একটি গণভোট।’

শেখ হাসিনা বার্তায় ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ফ্রান্সের জনগণ তার মূল্যবোধ ও ভিশনের কারণেই তাকে এই রায় দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস যে আপনার সক্ষম নেতৃত্বে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরেও বৈশ্বিক পযার্য়ে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের কথা স্মরণ করে, পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো দৃঢ় ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আমাদের প্রচেষ্টায় ফ্রান্স আমাদের পাশেই আছে বলে মনে করি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ দমন, নিয়মিত অবিভাসন এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে ম্যাকরনের সঙ্গে তিনি ঘনিষ্টভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে প্রতিক্ষা করছেন।’

প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বর মাসে তার ফ্রান্স সফরের কথা উল্লেখ করে তার আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেখ হাসিনা যতশিগগির সম্ভব সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য পুনর্র্নিবাচিত ফরাসী প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর