সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

যমুনানদীতে অবৈধভাবে মা ইলিশ মাছ শিকার করায় দায়ে ৫ জেলের জেল-জরিমানা জালপুড়িয়ে ধ্বংস 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

“মা ইলিশ সংরক্ষণ অভিযান”-২০২৩ উপলক্ষ্যে সিরাজগঞ্জ যমুনানদীতে অবৈধভাবে মা ইলিশ মাছ শিকার করায় দায়ে ৫ জেলের জেল-জরিমানা জালপুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (২২ অক্টোবর)  সকাল ১০টা  হতে সন্ধ্যা পর্যন্ত যমুনানদীতে সদর অংশে  এক সাড়াশি অভিযান পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার  মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযানে – এসময় ৫৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৬৪ টি চায়না জাল, ১২ কেজি ইলিশ মাছ সহ ৫ জন জেলেকে আটক এবং সেইসাথে নদীর কোল হতে ৩ টি স্থায়ী স্থাপনা (আড়াআড়ি বাঁধ) অপসারণ করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের মধ্য হতে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ জনকে ১০০০/- জরিমানা করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এস. এম. রকিবুল হাসান।
এসময় আটককৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ এবং আটককৃত জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা  মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী  মোঃ গোলাম রাব্বি এবং আনসার ব্যাটালিয়ন, সিরাজগঞ্জের সহকারী প্লাটন কমান্ডার জনাব মোঃ রফিকুল ইসলাম ও তাঁর টিম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর