রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জ যমুনা নদীতে বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ নজরুল ইসলাম নামের  এক বালু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগষ্ট)  সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. রকিবুল হাসান এ অর্থ দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত মোঃ নজরুল ইসলাম পৌরসভার আমলাপাড়া মহল্লার মোঃ ঘাটু সেখ এর ছেলে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস.এম রকিবুল হাসান বলেন, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটিয়ারী এলাকার যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করে।পরে পরবর্তীতে এভাবে আর বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করবে না বলে মুচলেকা দেয়। তিনি আরো  বলেন, যমুনা নদী হতে অবৈধভাবে যে বালু উত্তোলন করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর