বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রওশন এরশাদের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩১ জুলাই, ২০২২

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। গতকাল রাতে স্বাস্থ্যমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে দেখতে হাসপাতালে যান। তিনি রওশন এরশাদের স্বাস্থ্যের খোঁজ নেন।

এ সময় এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, রওশন এরশাদের ছেলে রাহ্গীর আল মাহি এরশাদ (সাদ) এমপি ও তার স্ত্রী মাহিমা এরশাদ  উপস্থিত ছিলেন। কাজী মামুনুর রশীদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে দেখতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় হাসপাতালে ফলমূল ও ফুলের তোড়া নিয়ে আসেন।

জাহেদ মালিক বিরোধী দলীয় নেতার কেবিনে কিছু সময় অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। বিরোধী দলীয় নেতা স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন। মামুনুর রশীদ জানান, রওশন এরশাদ এখন অনেকটাই সুস্থ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর