মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

রফতানি আয় একদিনের মধ্যে নগদায়ন হবে

রিপোর্টারের নাম : / ৩২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

বৈদেশিক মুদ্রায় রফতানি আয় আসার পর একদিনের মধ্যে নগদায়নের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  রবিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জা‌রি ক‌রেছে। সার্কুলারে রফতানি আয় দিয়ে ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় নির্বাহের লক্ষ্যে প্রয়োজনীয় অংশ সিংগেলপুলে সংরক্ষণের আগে স্থানীয় মূল্য সংযোজন অংশ নগদায়নের জন্য বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের নস্ট্রো হিসাবে (বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রার হিসাবই ‘নস্ট্রো হিসাব’) রফতানি আয় জমা হওয়ার এক কর্মদিবসের মধ্যে নগদায়ন এবং সিংগেলপুলে জমার কাজ করতে হবে।

সোমবার অপর এক সার্কুলারে উল্লেখ করা হয়েছে,  অন্য ব্যাংকের মাধ্যমে রফতানি আয় প্রত্যাবাসন হলে, কিংবা অন্য ব্যাংকের বা অফশোর ব্যাংকিং অপারেশনের মাধ্যমে রফতানি বিল বৈদেশিক মুদ্রায় ডিসকাউন্টিং (নির্দিষ্ট কমিশন নিয়ে রফতানি আদেশের বিপরীতে সৃষ্ট বিলের বিপরীতে অর্থায়ন) করা হলে, ওই বৈদেশিক মুদ্রা রফতানিকারকের ব্যাংকে স্থানান্তর করতে হবে। একই ব্যবস্থা বায়িং এজেন্টের মাধ্যমে রফতানি মূল্য প্রত্যাবাসনের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।

রফতানি আয়ের নগদায়নযোগ্য অংশ এক কর্মদিবসের মধ্যে টাকায় রূপান্তর করে রফতানিকারকের হিসাবে জমা করার জন্য সার্কুলারে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর