শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বি-ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ১৯৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

দুপুর ১২ টায় আরম্ভ হয়ে দুপুর ১ টায় পরীক্ষাটি সমাপ্ত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন উপলক্ষ্যে শাহজাদপুর জুড়ে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরীক্ষাটি নির্বিঘ্নভাবে গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করেন এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবার সহ সার্বিক সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় তাঁরা সন্তুষ্টচিত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তারা এভাবেই পাশে থাকবেন।

সারাদেশে GST গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুইটি কেন্দ্রে (শাহজাদপুর সরকারি কলেজ ও ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে) এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ-ইউনিটে সর্বমোট ৩,৩২২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর