সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজাপুরে তালাবদ্ধ দলীয় অফিসে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর

সাইদুল ইসলাম, রাজাপুর( ঝালকাঠি) প্রতিনিধিঃ / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ জুলাই, ২০২২

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের একটি দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রাষ্ট্রদ্রোহী এমন ঘটনায় রাজাপুর থানা পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। মঙ্গলবার (১৯ জুলাই) ঘটনা সংগঠিত হওয়ার পর ইউনিয়ন আওয়ামীলীগের নেতারা দাবী করছেন ঘটনার সময় অফিসটি তালাবদ্ধ ছিল। দূস্কৃতকারীরা সুকৌশলে স্বরযন্ত্রমূলক এ রাষ্ট্রদ্রোহী ঘটনাটি ঘটিয়েছে বলে এলাকাবাসী দাবী করেছেন। সংবাদ পেয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার বদনীকাঠি বাজারে অবস্থিত দলীয় ঐ কার্যালয়টি পরিদর্শন করেন। এ ঘটনায় এখন পর্যন্ত দলীয় ভাবে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

তবে রাজাপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি) পুলক চন্দ্র রায় জানিয়েছেন, ঘটনার উপর ভিক্তি করে পুলিশ একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল আলম সরফরাজ জানান, “আমি এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সাথে আলাপ করেছি এবং এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি স্থানীয় একটি জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে ঘটনাটি সংঘঠিত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদককে বিষয়টি নিস্পত্তিসহ দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর