সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ: জলিল বিএসসি’র ৩৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : / ৪৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএসসি’র ৩৪ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উনুখাঁ ঈদগাহ মাঠে এ উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল করা হয়। এতে সভাপতিত্ব করেন,মরহুম আব্দুল জলিল চেয়ারম্যানের ছেলে সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।

মরহুম আব্দুল জলিল বিএসসির ছোট ছেলে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলামের পরিচালনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামিলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সামাদ,ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল,বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সোহেল, তাড়াশ মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল,সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোক্তার হোসেন মল্লিকসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং ইউনিয়নের সকল পর্যায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন।

শেষে মরহুম আব্দুল জলিল এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিছুৃর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর