বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে কারখানায় আগুন,১ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে। আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড! সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার

রায়পুরায় শীতকালীন রবি শস্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী থেকে –

নরসিংদীর রায়পুরা উপজেলায় শীতকালীন কৃষি প্রণোদনার বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান। চলতি মৌসুমে উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষ্যে সাড়ে ১৪’শ জন কৃষককে রবিশস্যের এই প্রণোদনা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে রায়পুরা উপজেলার ২৪ টি ইউনিয়নের কৃষকদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, কৃষিবিদ মোহাম্মদ জামাল উদ্দিনসহ আরো অনেকে।

উল্লেখ্য যে, ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএফপি সার তুলে দেওয়া হয়। এর আগে উপজেলা হল রুমে ইঁদুর নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর