রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ জুন, ২০২৩

নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে গাড়াদহ ইউনিয়নের তালগাছি করতোয়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজের শেষে গাঁড়াদহ পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

জানাযার আগে, শাহজাদপুর সহকারি কমিশনার(ভূমি) লিয়াকত সালমান তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় শাহজাদপুর থানার পরিদর্শক(ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম আক্তার, সহ সভাপতি নাসির উদ্দিন, জাহিদুর রহমান, বাবলু মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন, পৌর আওযামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতশুক্রবার রাত ৯টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণীজন রেখে যান। তিনি দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর