মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

রায়গঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৪০১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের হানিফ ফুড ভিলেজ কমপ্লেক্সের সামনে দাথিয়াদিগর এলাকায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ২ জন।

রবিবার(১৪ আগস্ট) বিকাল ৩টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তি হলেন— সিরাজগঞ্জের উল্লাপাড়া বাগন্দা এলাকার সুরত আলীর ছেলে শামসুল আলী(৩৫)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকাল ৩টার দিকে নওগাঁ থেকে আসা ভিআইপি পরিবহণের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-হাটিকুমরুল মহাসড়ক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাক ড্রাইভার মারা যান। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।

হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাক ড্রাইভার মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর