মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ “শিক্ষায় রুপান্তর” এইপ্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায়

মঙ্গলবার (২৩ এপ্রিল) রায়গঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন এবং পরিচালক (কর্মসূচি) এনডিপি মোহাঃ শাহ্ আজাদ ইকবাল প্রমুখ ।

এসময়ে আলোচনা সভা অনুষ্ঠানে, ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এবং ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও পাঙ্গামী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি এবং পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা, ছাত্র/ছাত্রী, বিভিন্ন বিদ্যালযের শিক্ষক মন্ডলী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, রায়গঞ্জ মোহাম্মদ নাহিদ হাসান খান উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (কর্মসূচি) এনডিপি মোহাঃ শাহ্ আজাদ ইকবাল। ধারনা পত্র উপস্থাপন করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রায়গন্জ মোঃ রেজাউল করিম। সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ অনেকে।

পরিশেষে উপস্থিত সকলে এবং সভার সভাপতি এনডিপির সকল কার্যক্রম সহ আশা প্রজেক্টের কার্যক্রমের প্রশংসা করেন এবং আশা প্রজেক্টের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর