রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রোহিঙ্গাদের জন্য ৩৫ লাখ ডলার দিচ্ছে জাপান

রিপোর্টারের নাম : / ২০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তা দেওয়ার জন্য জাপান জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে ৩৫ লাখ ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার জাপানি দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ এবং জীবন পরিচালনামূলক পরিষেবার সুযোগ অব্যাহত রাখতে সহায়তার বিষয়ে জাপান সরকার ও ইউএনএইচসিআর একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুসারে, ইউএনএইচসিআর কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আইনি ও সম্প্রদায়-ভিত্তিক সুরক্ষা প্রদান, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, পুষ্টি সহায়তা এবং ত্রাণের মতো মূল গুরুত্বপূর্ণ পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেবে। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি বলেছেন, ‘জাপান দৃঢ় আশা নিয়ে এই প্রকল্পে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে যে, এটি ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ উন্নত করবে এবং কক্সবাজারে তাদের নিরাপত্তা বাড়াবে।’রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর