শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

‘রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে কাজ করছে ভারত’

রিপোর্টারের নাম : / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

রোহিঙ্গাদের দ্রুত তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে ঢাকার পাশাপাশি নেপিদো কর্তৃপক্ষের সঙ্গেও কাজ করছে ভারত। এজন্য রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির চেষ্টাও চালাচ্ছে দেশটি। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ঢাকায় ভারতের বিদায়ী রাষ্ট্রদূত বিক্রম কুমার দ্বোরাইস্বামী এ কথা বলেন।

দ্বোরাইস্বামী বলেন, ‘আমরা মনে করি, যেকোনও সংকটে কূটনীতিই সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। এজন্যই আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে এবং আমাদের বন্ধুরাষ্ট্র বাংলাদেশের পক্ষে কাজ করছি, যেন কার্যকরভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।’

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া লোকদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসন করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের প্রতি ভারতের অকুণ্ঠ সমর্থন আছে। তবে প্রত্যাবাসন হতে হবে স্থায়ী ও নিরাপদ পরিবেশে। আমরা এজন্য ওই পাশেও (মিয়ানমার) কাজ করছি। যেন এই লোকেরা সেখানে নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ পায়।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে সফরের বেশকিছু বিষয় তুলে ধরেন তিনি।

২০২০ সালের অক্টোবরের শুরুর দিকে ঢাকায় আসেন হাইকমিশনার দোরাইস্বামী। প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, ঢাকায় দায়িত্ব পালন শেষে বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন। আর তার স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে আসছেন প্রণয় কুমার ভার্মা। তিনি এর আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর